গেম খেলছে পৃথিবীর প্রায় অর্ধেক মানুষ
ত্রিশুর রুকমনির প্রতিদিনের অভ্যাস এখন গেম খেলা। টানা ১০ মিনিট গেম খেলেন ৯২ বছর বয়সী এই নারী। কোনো কোনো সময় গেম খেলতে যেয়ে তার আরও অধিক সময় ব্যায় হয়ে যায়। তিনি বলেন যখন তার কোনো কাজ থাকে না তখন তিনি গেম খেলে সময় কাটান। এর মাধ্যমে এক ধরণের প্রতিযোগিতা কাজ করে। রুকমনি ভারতের ব্যাঙ্গালুরে বসে বিশ্বের অন্য প্রান্তে থাকা তাঁর পরিবারের সদস্যদের জানিয়ে দেন অনলাইন ভিডিও গেম খেলার স্কোর।
তরুণ ও কিশোরদের পকেটের টাকা খরচ করে ভিডিও গেম খেলার অভ্যাস অনেক দিনের। ভিডিও গেমের ব্যাবসায় বর্তমানে নানা ধরনের পরিবর্তন এসেছে। সেই পার্থক্য গুলোই রুকমনি দেখাচ্ছেন। কোনো জাপানি কনসোল ছাড়াই তিনি গেম খেলছেন। মোবাইল ও ট্যাবলেট পিসিতেই রুকমনি গেম খেলছেন। দুই প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল ও গুগল এই মোবাইল ও ট্যাবের অপারেটিং সিস্টেম তৈরি করেছে।
ওয়ার্ডলি হচ্ছে রুকমনির প্রিয় গেম। বিনামূল্যেই এই গেম খেলা যায়। মজার ব্যাপার হচ্ছে এই গেমের প্রকাশক কিন্তু কোনো গেমসংশ্লিষ্ট প্রতিষ্ঠান নয়। বিখ্যাত গণমাধ্যম নিউওয়ার্ক টাইমস এটি প্রকাশ করেছে। এশিয়া অঞ্চলেই রুকমনির বাস। তিনি বয়সের দিক দিয়ে ছাড়িয়ে গেছেন অনেক গেমারকেই। আর এক গেমার তাঁর স্বামীর বয়সের চেয়ে এক বছরের ছোট।
পৃথিবীর প্রায় ৩২০ কোটি মানুষ ভিডিও গেম খেলেছে আগের বছর। এই এক বছরে গেম খেলা মানুষের সংখ্যা বেড়েছে ১০ কোটি। করোনা মহামারির সময় গেম খেলা মানুষের সংখ্যা অনেক বেড়ে যায়। তার মধ্যে নারীরাই বেশি। তরুণদের পাশাপাশি বয়স্করাও এখন গেম খেলার অভ্যাস করেছেন। যুক্তরাজ্যে ১৬- ২৪ বছর বয়সের ছেলে -মেয়েদের পাশাপাশি ৫৫-৬৪ বছর বয়সের বাক্তিরাও গেম খেলছেন।
গেম খেলা বেড়েছে স্মার্ট ফোনের অধিক ব্যবহারের ফলেই। হাজার হাজার গেম অ্যাপ স্টোরে আছে যার অধিকাংশ গেমই বিনামূল্যে খেলতে পারে সবাই।
আর. এইচ.
৪ এপ্রিল, ২০২৩
