গত সোমবার নির্বাচন কমিশনের বৈঠকে শেষে জানানো হয় যে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত থেকে সরে এসে বরং ৩০০ আসনেই কাগজের ব্যালটে ভোট হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব জাহাংগীর আলম সভা শেষে সাংবাদিকদের এই কথা জানান। তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই ভোট হবে ব্যালট পেপারে ও স্বচ্ছ ব্যালটবাক্সে।
যদিও নতুন ২ লাখ ইভিএম কিনতে ৮ হাজার ৭১১ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে প্রস্তাব করা হয়ে ছিল। কিন্তু বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কারণে ওই প্রকল্প আপাতত স্থগিত রাখা হয়।
এখানে উল্লেখ্য যে, ইসির কর্মপরিকল্পনায় সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম ব্যবহারের কথা বলা হয়েছিল। তাই ইভিএম মেরামতের জন্য প্রায় ১ হাজার ২৬০ কোটি টাকা প্রয়োজন হয়। এই টাকা অর্থ মন্ত্রণালয়ের কাছে চাওয়া হয়েছিল। কিন্তু অর্থ মন্ত্রণালয় অর্থনৈতিক পরিস্থিতির কারণে এই টাকা দিতে অপারগতা প্রকাশ করেছে।
আর. এইচ.
০৬ এপ্রিল, ২০২৩
