9.7 C
London
October 21, 2026
Law with N Rahman
News

যারা টেলিভিশনে ইউটিউব দেখেন তাদের জন্য দুঃসংবাদ

যারা টেলিভিশনে ইউটিউব দেখেন তাদের জন্য দুঃসংবাদ

আমরা অনেকেই স্মার্টফোন, কম্পিউটার বা ল্যাপটপের পাশাপাশি টেলিভিশনের বড় পর্দায় ইউটিউব দেখতে ভালোবাসি। আর এখন তো বেশির ভাগ টিভি স্মার্ট, তাই টেলিভিশনে ইউটিউব এর দর্শকের পরিমান অনেক বেড়েছে। গুগলের কাছেও বিষয়টি অজানা নয়। এইজন্য টেলিভিশনে ইউটিউব এর দর্শকদের বিজ্ঞাপন দেখতে বাধ্য করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত ‘ইউটিউব ব্রডকাস্ট’ অনুষ্ঠানে এ ঘোষণা দেয় এই প্রতিষ্ঠানটি।

নতুন এ পরিকল্পনা বাস্তবায়িত হলে টেলিভিশনে ইউটিউব ভিডিও দেখার সময় ব্যবহারকারীদের ৩০ সেকেন্ড দৈর্ঘ্যের দীর্ঘ বিজ্ঞাপন বাধ্যতামূলকভাবে দেখতে হতে পারে। অর্থাৎ এখনকার মতো বিজ্ঞাপন শুরুর ৫ সেকেন্ড পর সেটি বন্ধ করা যাবে না।এর সাথে, টেলিভিশনে ৩০ সেকেন্ড দৈর্ঘ্যের একাধিক ভিডিও দেখাবে ইউটিউব।

এছাড়াও গুগল ৩০ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিও দেখতে বাধ্য করার পাশাপাশি ‘পজ অ্যাডস’ পদ্ধতিও চালু করবে।  এর ফলে ব্যবহারকারীরা কোনো ভিডিও দেখার সময় পজ বা সাময়িকভাবে বিরতি নিলে টেলিভিশনের পর্দায় পপ আপ বিজ্ঞাপন দেখানো হবে। যার জন্য ভিডিও চালু না থাকলেও বিজ্ঞাপন দেখতে বাধ্য হবেন ব্যবহারকারীরা। গুগল প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের জন্য নতুন এ পদ্ধতিতে চলবে।

আর. এইচ
১৮ মে, ২০২৩

Related posts