14.7 C
London
October 22, 2026
Law with N Rahman
Image default
News

গুগল ব্যয় সংকোচনের জন্য কর্মীদের ফ্রি স্ন্যাকস দেওয়া এবং ল্যাপটপের মতো সেবা বন্ধ করার ঘোষণা দিয়েছে ।

গুগলে চাকরিরত কর্মীরা অনেক দিন ধরেই উচ্চ বেতনের সাথে সাথে খাবার, ব্যায়াম, ম্যাসাজ ও ফ্রি লন্ড্রি এই ধরণের সুবিধা পেয়ে আসছিলেন, কিন্তু শুক্রবার এক ই-মেইলের মাধ্যমে প্রতিষ্ঠানটির প্রধান আর্থিক কর্মকর্তা রুথ পোরাট বেশকিছু সুযোগ-সুবিধা বাতিলের ঘোষণা দিয়েছেন।

এছাড়াও কর্মীদের ব্যক্তিগত ল্যাপটপের মতো সরঞ্জাম কেনার সময় গুগল যে ভর্তুকি দিয়ে থাকতো তা দেয়া বন্ধ করে দিবে এই প্রতিষ্ঠানটি। এর ফলে এসব ব্যক্তিগত সরঞ্জাম কেনার জন্য যে ভর্তুকি দিতো তাতে অনেক অর্থ খরচ হতো, ভর্তুকি দেয়া বন্ধ করলে গুগলের অনেক অর্থ বাঁচবে বলে মনে করে প্রতিষ্ঠানটি।

রুথের ওই ই-মেইলে গুগল এখন নতুন কর্মী নিয়োগের গতি কমাবে বলে জানিয়েছে।

বছরের গড়ার দিকেই গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই ইঙ্গিত দিয়েছিলেন প্রতিষ্ঠানটি ৬ শতাংশ কর্মী ছাঁটাই করবে যা পরবর্তীতে কার্যকর করা হয়েছে। প্রতিষ্ঠানটি তাদের কিছু অফিস বন্ধ করার কারণে তাদের কর্মীদের নিজেদের কাজের টেবিল ভাগাভাগি করে কাজ করার জন্য নির্দেশ দেয়া হচ্ছে।

এছাড়াও প্রধান নির্বাহী  সুন্দর পিচাই পুরো প্রতিষ্ঠান ও কর্মীদেরকে কৃত্রিম বুদ্ধিমত্তাকে সবচেয়ে দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি হিসেবে বর্ণনা করে ‘অগ্রাধিকারভিত্তিক’ কাজে নিয়োজিত করার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন।

আর. এইচ.
০৬ এপ্রিল, ২০২৩

Related posts