অভিবাসী পাচারের দায়ে ২ জন পাইলট এবং ১ জন ট্যাক্সি ড্রাইভার গ্রেফতার
বেলজিয়াম থেকে চার আলবেনিয়ান অভিবাসীকে একটি হালকা বিমানে যুক্তরাজ্যে পাচারে জড়িত থাকার অভিযোগে ২ জন পাইলট এবং ১ জন ট্যাক্সি ড্রাইভার কে কারাগারে পাঠানো হয়েছে।
পাইলট সিলাভানো টার্চেট বিমানটি ভাড়া করেন, তার সহকর্মী পাইলট রিচার্ড স্টাইলস অভিবাসীদের নর্থহ্যাম্পটনশায়ারের একটি এয়ারফিল্ড থেকে প্লেনে উড়িয়ে নেন এবং বিজয়কুমার শিবকুমার নামের একজন ট্যাক্সি ড্রাইভারঅভিবাসীদের কে তার গাড়িতে তুলে নেন। এরপর পুলিশ এবং ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) এর অফিসাররা ড্রাইভার কে আটক করেন। স্টাইলস কে এয়ারফিল্ডে এবং টার্চেট কে নটিংহামশায়ারের ওয়েস্ট ব্রিজফোর্ডে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয় । বিচারক টিমোথি স্পেন্সার কেসি স্টাইলসকে সাত বছরের, টার্চেটকে সাড়ে সাত বছরের এবং শিবকুমারকে সাড়ে চার বছরের কারাদণ্ড দেন।
বিচারক এনসিএ কর্তৃক পরিচালিত এই তদন্ত কর্মকে “অত্যন্ত সূক্ষ্ণ অনুসন্ধান” হিসাবে বর্ণনা করেছেন ; সেই সাথে তিনি তদন্তকার্যে জড়িত সবার ভূয়সী প্রশংসা করেন।
এস. এ.
২৯ এপ্রিল, ২০২৩
