14.7 C
London
October 24, 2026
Law with N Rahman
News

সৌদি আরব লাভজনক টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু করতে চলেছে

সৌদি আরব লাভজনক টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু করতে চলেছে

বিশ্বের সবচেয়ে দামী ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে টপকে গিয়ে আরও বড় ক্রিকেট লিগ আয়োজনের পরিকল্পনা করছে সৌদি আরব। ইতিমধ্যে সৌদি সরকারের প্রতিনিধি দল আইপিএলের ব্যবস্থাপকদের সঙ্গে আলোচনা করেছে। প্রস্তাবিত টুর্নামেন্টে এখন পর্যন্ত বিদেশী টি-টোয়েন্টি প্রতিযোগিতায় অংশগ্রহণ থেকে নিষিদ্ধ ভারতীয় খেলোয়াড়দের অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে।

আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে সৌদি আরবের ক্রিকেটে আগ্রহী হওয়ার খবরটি নিশ্চিত করেছেন । বিষয়টি ইতিবাচক হবে বলে মনে করা হচ্ছে। তিনি আশা করেন ক্রিকেট তাদের কাছে আকর্ষণীয় হবে এবং অন্যান্য খেলাধুলার মত ক্রিকেটেও সৌদি আরব ভাল করবে। তারা খেলাধুলায় বিনিয়োগ করতে খুবই আগ্রহী। সৌদি সরকার  ক্রিকেটে বিনিয়োগের বিষয়ে অত্যন্ত আশাবাদী।

ফুটবলে নিউক্যাসল ইউনাইটেড ক্রয় সহ বিতর্কিত বিনিয়োগ, এলআইভি গল্ফ সফরের সূচনার পর সৌদি আরব সাম্প্রতিক বছরগুলিতে ক্রিকেটে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে শুরু করেছে। গত অক্টোবরে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সৌদি আরবের জাতীয় পেট্রোল কোম্পানি আরামকো র সাথে একটি বিশ্বব্যাপী অংশীদারিত্বে সম্মত হয়েছে, যার ফলে সৌদি আরব ভবিষ্যতে বিভিন্ন আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করতে পারবে। দেশটি আন্তর্জাতিক ক্রিকেট বোর্ড এবং সারা বিশ্বের বড় বড় ক্রিকেটারদের সাথে দারুণ সম্পর্ক গড়ে তুলছে। একটিক্রিকেট  লিগের মডেল তৈরি করতে সহায়তা করার জন্য ইতিমধ্যে তারা কিছু বিশেষজ্ঞও  নিয়োগ করেছে ।

এস. এ.
১৫ এপ্রিল, ২০২৩

Related posts