14.7 C
London
October 22, 2026
Law with N Rahman
News

মে মাসের ৩১ তারিখ থেকে ঢাকায় মেট্রোরেল চলবে ১২ ঘন্টা করে

মে মাসের ৩১ তারিখ থেকে ঢাকায় মেট্রোরেল চলবে ১২ ঘন্টা করে

নতুন সময়সূচি অনুযায়ী আগামী ৩১ মে, ২০২৩ থেকে আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মেট্রোরেলে যাত্রীরা চলাচল করতে পারবেন, যা এখন সকাল ৮ টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলাচল করছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল কোম্পানিটির সূত্রে জানা গেছে:

ক) দিনের ১২ ঘণ্টাকে চার ভাগে বিভক্ত করা হয়েছে। সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত পিক আওয়ার বিবেচনা করে সে সময় প্রতি ১০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে।

খ) বেলা ১১টার পর থেকে বেলা ৩টা পর্যন্ত অফ পিক আওয়ার বিবেচনায় নিয়ে প্রতি ১৫ মিনিট পরপর মেট্রোরেল চলবে।

গ) বেলা ৩টার পর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পিক আওয়ার হিসেবে বিবেচনায় নেওয়া হয়েছে। অফিসফেরত যাত্রীদের জন্য সে সময় প্রতি ১০ মিনিট পরপর মেট্রোরেল পরিচালনা করা হবে।

ঘ) ৬টার পর থেকে রাত ৮টা পর্যন্ত অফ পিক বিবেচনায় প্রতি ১৫ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে।

৩১ মের পর থেকে মেট্রোরেলের চলাচল বন্ধ থাকবে (সাপ্তাহিক বন্ধ) শুক্রবার। বর্তমানে মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার। মূলত অফিসগামী যাত্রীদের জন্যই শুক্রবার বন্ধ রাখার কথা বিবেচনায় নেওয়া হয়েছে। যদিও শুক্রবার ছুটির দিন দর্শনার্থী যাত্রীর ভিড় থাকে।

আগামী ঈদুল আজহার দিনও এ ট্রেন চলাচল বন্ধ থাকবে।

আর. এইচ.
১৩ মে, ২০২৩

Related posts