14.7 C
London
October 22, 2026
Law with N Rahman
News

ভারত ‘ঔপনিবেশিক পাওনাগন্ডা ‘-এর অংশ হিসেবে কোহ-ই-নূর হীরা হস্তান্তরের জন্য যুক্তরাজ্যকে চাপ দেবে

ভারত  ‘ঔপনিবেশিক পাওনাগন্ডা ‘-এর অংশ হিসেবে কোহ-ই-নূর হীরা হস্তান্তরের জন্য যুক্তরাজ্যকে চাপ দেবে

ভারত কয়েক শতাব্দীর ঔপনিবেশিক দখলদারিত্বের সময় লুট করা হয়েছে বলে দাবি করে শত সহস্র ধনসম্পদ  হস্তান্তর করার জন্য যুক্তরাজ্যকে চাপ দিতে যাচ্ছে। যুক্তরাজ্য এখনও পর্যন্ত যে কয়টি প্রত্যাবাসন এর সম্মুখীন হয়েছে  ভারতের এই দাবিটি হবে তাদের মধ্যে সবচেয়ে বড়  প্রচেষ্টা।

১৮৪৯ সাল থেকে ব্রিটিশ রাজপরিবারের মুকুটে সুশোভিত বিশ্বের বৃহত্তম  হীরাখন্ডগুলির মধ্যে অন্যতম এই কোহ-ই-নূরটি পুনরুদ্ধারের জন্য ভারত এখন কূটনৈতিক প্রচেষ্টা চালানোর কথা ভাবছে। ভারত সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য এটি অন্যতম সর্ববৃহৎ অগ্রাধিকার। ভারতের সংস্কৃতি মন্ত্রলায়ের সচিব গোবিন্দ মোহন বলেছেন যে এই দাবি দেশের রাজনৈতিক এজেন্ডার একটি বড় অংশ হবে।

এদিকে যুক্তরাজ্য দাবি করছে যে হীরাটি তারা  ১৮৪৬ সালের একটি চুক্তিআইন অনুসারে পেয়েছিল। তবে নতুন  রানী ক্যামিলা হীরা খচিত এই মুকুটটি  ভারতকে মর্মাহত না করার জন্য রাজা চার্লসের রাজ্যাভিষেকের সময় পরেননি।

উল্লেখ্য, ভারত ছাড়াও  আফগানিস্তান, পাকিস্তান ও ইরান সরকারও  কোহ-ই-নূর  তাদের নিজ দেশের বলে দাবি করছে।

এস. এ.
১৩ মে, ২০২৩

Related posts