9.2 C
London
October 23, 2026
Law with N Rahman
News

বাংলাদেশের চা শ্রমিকদের মধ্যে দ্রুততম হারে কুষ্ঠ রোগ ছড়িয়ে পড়ছে

বাংলাদেশের চা শ্রমিকদের মধ্যে দ্রুততম হারে কুষ্ঠ রোগ ছড়িয়ে পড়ছে

কুষ্ঠ মিশনের মতে, দেশের উত্তর-পূর্বে সিলেটের বিস্তীর্ণ চা বাগানে  কর্মরত প্রায় ৬,০০,০০০ শ্রমিক এর বেশিরভাগই সংখ্যালঘু গোষ্ঠীর মহিলা -যাদের মধ্যে বিশ্বের কুষ্ঠ রোগের হার সবচেয়ে বেশি। দেশের এই অঞ্চলে প্রতি ১০,০০০ জনে ১৫ জন আক্রান্ত, অন্যদিকে বাকি  অংশে  এই হার একটিরও কম। এখানে বেশিরভাগ পরিবারেই কেউ না কেউ এই রোগে আক্রান্ত। বাংলাদেশে কুষ্ঠ মিশনের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ বেঞ্জামিন রোজারিও বলেছেন, “সিলেটের চা বাগানে, আমরা যা জানি  তার চেয়ে অনেক দ্রুতহারে  কুষ্ঠ রোগ ছড়িয়ে পড়েছে।”

কুষ্ঠ রোগ বাতাসের মধ্য দিয়ে যাওয়া আর্দ্রতার ফোঁটা দ্বারা ছড়িয়ে পড়ে। চা শ্রমিকদের মধ্যে এই রোগের সংক্রমণের ঝুঁকি বেশি। ২০১৭ সালে প্ল্যান্টেশনে কাজ করা শুরু করার পর থেকে কুষ্ঠ মিশন টিম ১,৬০০ টিরও বেশি রোগ নিরাময় করেছে। তারা চা শ্রমিকদেরকে নিয়মিত বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান নিশ্চিত করতে চা বাগানের কাছে একটি ক্লিনিক স্থাপন করেছে এবং কমিউনিটি স্বাস্থ্যকর্মী এবং ডাক্তারদের কুষ্ঠ রোগের লক্ষণগুলি অনুসন্ধান করতে এবং সহায়তা প্রদানের জন্য নিযুক্ত করেছে।

যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৯৮ সালে বাংলাদেশে কুষ্ঠ রোগ নির্মূল ঘোষণা করেছিল, কিন্তু বাস্তবে সম্পূর্ণ নির্মূল হয়নি, ফলে এই খাতে তহবিল প্রদান হ্রাস পায় এবং এটি পুনরায় আবির্ভূত হয়। ডব্লিউএইচও-এর মতে, দেশটিতে এখনও বিশ্বের পঞ্চম-সর্বোচ্চ সংখ্যক কুষ্ঠ রোগী রয়েছে।

বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে এই রোগ নির্মূল করার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু আরও তহবিল এবং পদক্ষেপ ছাড়া এই লক্ষ্য অর্জন করা যাবে না।

এস. এ.
১২ এপ্রিল, ২০২৩

 

Related posts