নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা
দুদকের আইনজীবি খুরশীদ আলম খান জানান, গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের ২৫ কোটি ২২ লাখ টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগ উঠার পর প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে অনুসন্ধান করে ‘অর্থ আত্মসাৎ ও মানিলন্ডারিং এর অভিযোগের সত্যতা’ পাওয়ায় দুদকের পক্ষ থেকে মানিলন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় মামলা দায়ের করা হয়।
২০২২ সালের ২৭শে এপ্রিল গ্রামীণ টেলিকমের কর্মচারীদের পাওনা লভ্যাংশ বিতরনের জন্য শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাথে একটি সমঝোতা চুক্তি হয় । এরপর ৯ই মে গ্রামীন টেলিকমের বোর্ড সভায় একটি অ্যাকাউন্ট খোলার সিদ্ধান্ত হয়। কিন্তু শ্রমিকদের লভ্যাংশ বিতরণের আগে তাদের না জানিয়ে তাদের পাওনা টাকা বেশ কয়েকজন শ্রমিক ইউনিয়ন নেতার ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ব্যাংক হিসাব খোলার আগেই সেটেলমেন্ট চুক্তিতে সেটিকে দেখানো হয়ে এছে। এজন্য মামলার নথিতে সেটেলমেন্ট চুক্তিটিকে ‘ভূয়া’ হিসেবে বর্ণনা করা হয়েছে। উক্ত অর্থ আত্মসাতের উদ্দেশ্যে এই কাজ করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।
এস. এ.
০১ জুন, ২০২৩
